অনলাইনে রিয়েল টাইম করোনা তথ্য প্রকাশে ‘সিচুয়েশন রুম’ গঠনের প্রস্তাব

২০ মার্চ, ২০২০ ২০:৪১  
দেশ ও প্রতিবেশী দেশের করোনা-পরিস্থিতি বিষয়ে স্বচ্ছতার সঙ্গে দ্রুতকম সময়ে তথ্য প্রচারে ‘সিচুয়েশন রুম’ চালুর আহ্বান জানিয়েছেন ইউএনডিপি আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জী। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় শীর্ষক ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা সরকারের কাছে আবেদন করি যেন সবশেষ তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা হোক। এর জন্য একটি ‘সিচুয়েশন রুম’ গড়ে তোলা যেতে পারে। এটুআই এটি বাস্তবায়ন করতে পারে। ইউএনডিপি বিভিন্ন ধরনের সহায়তা করবে। সিচুয়েশন রুম থেকে সবশেষ সঠিক তথ্যও পাবো আমরা।